NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 36 (30.08.2026 to 05.09.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 36 (30.08.2026 to 05.09.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 36 (30.08.2026 to 05.09.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 36 (30.08.2026 to 05.09.2026) over Agricultural regions of Bangladesh
মূখ্য কৃষি আবহাওয়া পরামর্শ
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
ধান আমন
পর্যায়:কুশি গজানো
বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
জমির পানির স্তর ৫-৭ সেমি বজায় রাখুন।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে হলুদ মাজরা পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। কার্বোফুরান হেক্টর প্রতি ১০ কেজি প্রয়োগ করুন।
সেচ প্রয়োগ করুন।
ধান আউশ
পর্যায়:পরিপক্ক থেকে কর্তন
ফসল সংগ্রহের ১৫ দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলুন।
সবজি
আগাম শীতকালীন শাকসবজি মূল জমিতে রোপণের আগে জমির মাটি ডাইথেন এম-৪৫ দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে বৃষ্টিপাতের কারণে চারা পঁচে না যায়।
বিরাজমান আবহাওয়া পরিস্থিতে ঢেঁড়শ ফসলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণের সম্ভাবনা আছে। আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করে ফেলুন। এ ছাড়া এমামেকটিন বেনজয়েট ৫ এসজি ১.০গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
উদ্যান ফসল
বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
বর্তমান আবহাওয়ায় নারিকেল গাছে মাকড়ের আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা দিলে আক্রান্ত গাছের সকল কচি ডাব কেটে নামিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তারপর আক্রান্ত গাছ এবং আশে পাশের কম বয়সী গাছে যে কোন মাকড় নাশক স্প্রে করতে হবে।
আবহাওয়ার এ পরিস্থিতিতে কলাগাছের পাতায় সিগাটোকা রোগের লক্ষণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ০.৫ মিলি স্কোর অথবা ২ গ্রাম নোইন বা ব্যাভিস্টিন অথবা ০.১ মিলি একোনাজল/ফলিকোর মিশিয়ে ১৫-২০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
বর্তমান আবহাওয়ায় কলার বিটল পোকার আক্রমণ দেখা দিলে ম্যালাথিয়ন বা ডায়াজিনন ৬০ ইসি বা লিবাসিড ৫০ ইসি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করুন।
গবাদি পশু
গবাদি পশুকে তরকা, বাদলা ও খুরা রোগের টিকা প্রদান করুন।