NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 33 (09.08.2026 to 15.08.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 33 (09.08.2026 to 15.08.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 33 (09.08.2026 to 15.08.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 33 (09.08.2026 to 15.08.2026) over Agricultural regions of Bangladesh
মূখ্য কৃষি আবহাওয়া পরামর্শ
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
ধান আমন
পর্যায়:কুশি গজানো
সেচ প্রয়োগ করুন।
জমির পানির স্তর ৫-৭ সেমি বজায় রাখুন।
ধান আউশ
পর্যায়:দানা জমাট বাঁধা
সেচ প্রয়োগ করুন।
সবজি
আগাম শীতকালীন সবজির (বাঁধাকপি, ফুলকপি, টমেটো) বীজতলায় সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন।
বর্ষার কারণে চারার ক্ষতি এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের ছাউনি দিতে হবে। ছাউনির উচ্চতা মাঝের অংশে ৭৫ সেমি এবং উভয় পাশে ৬০ সেমি হতে হবে। এই পদ্ধতি ব্যবহারে ফলে বীজের ভাল অঙ্কুরোদগম নিশ্চিত হবে এবং বীজ বপনের ২০-২৫ দিন পরে সুস্থ চারা পাওয়া যাবে।
এ সময়ে গ্রীষ্মকালীন লাউ জাতীয় ফসলে (মিষ্টি কুমড়া, লাউ, করলা, কাকরোল, পটল ইত্যাদি) ফলের মাছি পোকা, লাল কুমড়া বিটল পোকা এবং এপিলাকনা বিটল পোকার আক্রমণ হতে পারে। এই পোকা নিয়ন্ত্রণে ম্যালাথিয়ন ৫৭ ইসি @ ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে রৌদ্রোজ্জ্বল দিনে জমিতে স্প্রে করুন।
উদ্যান ফসল
প্রবল বাতাসে কলাগাছ হেলে পড়া রোধে গাছে খুঁটি দিন।
বর্তমান আবহাওয়া পেঁপে গাছে মিলিবাগ পোকার আক্রমণের জন্য অনুকূল। পোকার আক্রমণ রোধে ফেনিট্রোথিয়ন ৫০ইসি (সুমিথিয়ন)@১.৫মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। এছাড়াও ক্লোরপাইরিফস ২০ ইসি @ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে পিঁপড়ার বসতিতে প্রয়োগ করে পিঁপড়া দমন করা যেতে পারে।
আবহাওয়া অনুকূল হওয়ায় কলাগাছে সিগাটোকা রোগের আক্রমণ হতে পারে। সতর্কতা হিসাবে, সিউডোমোনাস ২০ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। মারাত্মক আক্রমণের ক্ষেত্রে ১.০ মিলি হেক্সাকোনাজল বা প্রোপিকোনাজল প্রতি লিটার পানিতে স্টিকার সহ মিশিয়ে পাতার উভয় পৃষ্ঠে স্প্রে করা যেতে পারে।