Date: 29 April 2026


NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 17 (19.04.2026 to 25.04.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 17 (19.04.2026 to 25.04.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 17 (19.04.2026 to 25.04.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 17 (19.04.2026 to 25.04.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা (২৮.০৪.২০২৬) অনুযায়ী ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সারা দেশের ৮ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস (২৩.০৪.২০২৬) অনুযায়ী সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের ফলে হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানি সমতল ২৮ এপ্রিল থেকে বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা) আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।
ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত পরামর্শসমূহ প্রদান করা হলো:
১। বৃষ্টিপাতের আগে বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।
২। দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলুন।
৩। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।
৪। জমির আইল উঁচু করে দিন।
৫। ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।
৬। সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।
৭। বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
৮। কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।