NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 50 (07.12.2025 to 13.12.2025) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 50 (07.12.2025 to 13.12.2025) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 50 (07.12.2025 to 13.12.2025) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 50 (07.12.2025 to 13.12.2025) over Agricultural regions of Bangladesh
মূখ্য কৃষি আবহাওয়া পরামর্শ
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
গম
পর্যায়:অংকুরোদ্গম
ভালো ফলনের জন্য বীজ বপনের ১৭-২১ দিন পর (চারা তিন পাতা) ১ম সেচ প্রদান করুন।
গম ফসলে সালফারের ঘাটতির লক্ষণ দেখা গেলে প্রতি শতাংশে এক কেজি হারে জিপসাম ছিটানোর পর হালকা সেচ প্রয়োগ করুন।
ধান বোরো
জমির পানির স্তর ৫-৭ সেমি বজায় রাখুন।
সেচ প্রয়োগ করুন।
সবজি
বর্তমান পরিস্থিতিতে সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। সুপারিশকৃত কীটনাশক স্প্রে করুন।
বেগুন, টমেটো ও মরিচের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে ৩-৪ টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন।
টমেটোতে হলুদাভ বাদামী দাগ দেখা গেলে প্রতি লিটার পানিতে ২.৫-৩ গ্রাম ম্যানকোজেব মিশিয়ে স্প্রে করুন।
সেচ প্রয়োগ করুন।
উদ্যান ফসল
বর্তমান আবহাওয়ায়, ৩-৪ মাস বয়সী কলা গাছে ভোমরা পোকা আক্রমণের সম্ভাবনা রয়েছে। ক্লোরপাইরিফস ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করুন।
বর্তমান আবহাওয়া নারকেলের কুঁড়ি পচা রোগের অনুকূল; ১%বোর্দো মিক্সচার আক্রান্ত গাছের মাথায় এবং পার্শ্ববর্তী গাছে স্প্রে করুন।
সেচ প্রয়োগ করুন।
ভুট্টা (রবি)
পর্যায়:অংগজ বৃদ্ধি
জমিতে পর্যাপ্ত রসের অভাব দেখা দিলে বপনের ১৫-২০ দিনের মধ্যে ১মবার সেচ প্রদান করুন ও মাটি দিয়ে গাছের গোড়া বেঁধে দিন।
সেচ প্রয়োগ করুন।
সরিষা
পর্যায়:অংগজ
ফুল আসার পূর্বে অর্থাৎ বীজ বপনের ২০-২৫ দিন পর জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে কাটুই পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। আক্রমণ দেখা গেলে দমনের জন্য ক্লোরপাইরিফস ২০ইসি ২.০মিলি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
গবাদি পশু
গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমি নাশক দিন।
গবাদি পশুর বয়স ও শারীরিক সুস্থতার ভিত্তিতে টিকা প্রদান করুন।
বহি:পরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
গোয়ালঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে।
যে কোন রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন।
হাঁসমুরগী
ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
যে কোন রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন।
মৎস্য
মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন।
পুকুর শুকিয়ে তলদেশের কালো/পচা কাদা অপসারণ করুন।
বাৎসরিক পুকুর হলে সব মাছ আহরণ করে পরবর্তী বছরের জন্য পুকুর প্রস্তুতি শুরু করুন।
পুকুরের পাড় ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে মেরামত করে নিন।
শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন।
শীতের শুরুতে প্রতি শতাংশে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করলে মাছের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়।
আলু
পর্যায়:কন্দ বৃদ্ধি
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর সুতলী পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। আলু সংগ্রহের ৬০ দিন আগে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার এর সাথে গোড়া বাঁধানোর ব্যবস্থা করুন।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর মড়ক বা নাবি ধ্বসা এর আক্রমণ দেখা দিতে পারে। ম্যানকোজেব ২গ্রাম/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
ফসলের এ পর্যায়ে উত্তম রুপে কন্দ গঠন ও বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আলু ক্ষেতে সেচ প্রদান করার জন্য চাষীদের পরামর্শ প্রদান করা হলো।
আখ
পর্যায়:কুশি গজানো
হালকা মাটিতে ৭ দিন ভারী মাটিতে ১০-১৫ দিন অন্তর সেচ প্রদান করুন।
বীজ রোপণের ৯০ দিন পর জমির উর্বরতা ভেদে হেক্টর প্রতি ৬২-৯৮ কেজি ইউরিয়া সার ২য় উপরি প্রয়োগ করুন এবং গোড়া মাটি দিয়ে বেঁধে দিন।