NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 09 (22.02.2026 to 28.02.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 09 (22.02.2026 to 28.02.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 09 (22.02.2026 to 28.02.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 09 (22.02.2026 to 28.02.2026) over Agricultural regions of Bangladesh
মূখ্য কৃষি আবহাওয়া পরামর্শ
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
পাট
বর্তমান আবহাওয়া বীজ বপনের জন্য অনুকূল। তোষা পাটের জাত ভেদে বপন সময়ের ভিন্নতা রয়েছে। তাই আপনার নির্বাচিত জাতের বপন সময় জেনে পাট বীজ বপন করুন।
পাট বা কেনাফ বীজ বপনের পূর্বে বীজের অংকুরোদগম সক্ষমতা যাচাই করে নিন।
বীজ বপনের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে সেচের ব্যবস্থা করতে হবে।
শেষ চাষের সময় পাটের জাত ভেদে হেক্টর প্রতি ৮০-১০০কেজি ইউরিয়া, ২৫-৫০ কেজি টিএসপি, ৩০-৬০ কেজি এমওপি, ৪৫-৯৫ কেজি জিপসাম এবং ১১ কেজি জিংক সালফেট সার ব্যাসাল ডোজ হিসাবে প্রয়োগ করুন। জমির পূর্বের ফসল ও উর্বরতা বিবেচনায় বীজ বপনের পূর্বে সার সুপারিশমালার হাতবই অনুসরণ করুন।
ভুট্টা (খরিফ -১)
পর্যায়:বপন
বর্তমান আবহাওয়া খরিফ ভুট্টা বপনের জন্য উপযুক্ত। অনুমোদিত জাতের ভুট্টা বীজ বপনের জন্য চাষিদের পরামর্শ দেয়া হলো।
শেষ চাষের সময় ভুট্টার জাত ভেদে হেক্টর প্রতি ৮৫-১৮০কেজি ইউরিয়া, ১৭৭-২৬৬ কেজি টিএসপি, ১৩৩-২০০ কেজি এমওপি, ৯৭-২০৮ কেজি জিপসাম, ১৪ কেজি জিংক সালফেট এবং ৫কেজি বরিক এসিড সার ব্যাসাল ডোজ হিসাবে প্রয়োগ করুন।
ধান বোরো
সেচ প্রয়োগ করুন।
সবজি
বর্তমান আবহাওয়ায়, বেগুনে কান্ড ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিকারের জন্য একরে ৪০টি ফেরোমন ফাঁদ বসানোর পরামর্শ দেওয়া হলো।
বিদ্যমান আবহাওয়া পরিস্থিতে যে সমস্ত টমেটো ও বেগুন ক্ষেত ফল ধরা পর্যায়ে আছে সে সমস্ত ক্ষেতে ব্লাইট রোগের আক্রমণের সম্ভাবনা রয়েছে। রোগ নিয়ন্ত্রণের জন্য এন্টিব্যাক ১০ এসপি (স্ট্রেপ্টোমাইসিন সালফেট ৯%+ টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ১%) @০.৫ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন।
বর্তমান আবহাওয়ায় পেঁয়াজ ফসলে টিপবার্ন , পার্পল ব্লচ এর জন্য এজোক্সিস্ট্রোবিন+ডাইফেনোকোনাজল গ্রুপ এর ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1মিলি হারে ৫-৭দিন পরপর স্প্রে করুন অথবা ইপ্রোডিয়ন গ্রুপ এর ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ৫-৭দিন পরপর স্প্রে করুন।
সেচ প্রয়োগ করুন।
উদ্যান ফসল
এ সময় নারিকেলে কালো মাথার শুঁয়োপোকার উপদ্রব হতে পারে। কালো মাথার শুঁয়োপোকা নিয়ন্ত্রণের জন্য ক্লোরপাইরিফস ২০ ইসি অথবা ম্যালাথিয়ন ৫০ ইসি @ ২.০মিলি/লিটার পানিতে মিশিয়ে পাতার উভয় পাশে স্প্রে করুন।
কলার জমিতে আর্দ্রতা সংরক্ষণের জন্য নারিকেলের ছোবড়ার কম্পোস্ট প্রয়োগ করা যেতে পারে।
বিরাজমান আবহাওয়া লেবু জাতীয় ফসলে ক্যাংকার রোগের জন্য অনুকূল। এই রোগ নিয়ন্ত্রণের জন্য, স্ট্রেপ্টোমাইসিন সালফেট ৫০০-১০০০ পিপিএম বা ফাইটোমাইসিন ২৫০০ পিপিএম বা কপার অক্সিক্লোরাইড ০.২% ১৫ দিন অন্তর স্প্রে করা যেতে পারে।
আমের গুটি ঝরে পড়া রোধে গ্রোথ রেগুলেটর যেমন, প্লানোফিক্স/লিটোস/ক্যালবোর প্রতি লিটার পানিতে ২.০ মিলি হারে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হলো।
প্রতিকূল আবহাওয়ার কারণে আমে ফুল আসতে দেরি হলে ফুল আসা তরান্বিত করার জন্য পটাসিয়াম নাইট্রেট ১০ গ্রাম এবং ইউরিয়া ৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া হলো।
আম/লিচু ফুল ফোটার আগে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ১মিলি হারে + ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২গ্রাম ১বার স্প্রে করুন।
ফল মার্বেল আকৃতির হলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ১মিলি হারে + কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২গ্রাম ১বার স্প্রে করুন।
সেচ প্রয়োগ করুন।
ভুট্টা (রবি)
পর্যায়:মোচা গঠন
ভালো মোচা গঠনের জন্য ভুট্টা ক্ষেতে সেচ প্রদান করুন।
সরিষা
পর্যায়:পরিপক্ক থেকে কর্তন
পরিপক্ক ফসল সংগ্রহ করে ফেলুন।
গবাদি পশু
ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা না দেওয়া থাকলে টিকা প্রদান করুন।
মশা মাছি কমানোর জন্য ন্যাপথালিন কিংবা তারপিন তেল ব্যবহার করা যায়।
মশার প্রকোপ থেকে গবাদি পশুকে রক্ষা করুন। মশারি অথবা মাটির পাত্রে সাবধানতার সাথে কয়েল ব্যবহার করুন।
চর্মরোগ দেখা দিলে দ্রুত যথাযথ ব্যবস্থা নিন।
গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
গবাদি পশুকে পর্যাপ্ত পানি পান করান।
হাঁসমুরগী
হাঁসের জন্য ডাকপ্লেগ রোগের টিকা প্রদানের ব্যবস্থা করুন।
মুরগীর রানীক্ষেত ও কলেরা রোগের টিকা প্রদান করুন।
রোগ দেখা দিলে আক্রান্ত হাঁসমুরগী সরিয়ে ফেলুন।
পরিষ্কার পানি কিংবা অধিকতর গরমে গ্লুকোজ স্যালাইন ব্যবহার করুন।
হাঁসমুরগীর থাকার জায়গা পরিষ্কার রাখুন।
মৎস্য
পুকুরের গভীরতা ১-১.৫ মিটার বজায় রাখুন।
পুকুরের প্রস্তুতির জন্য শতাংশে ১ কিলোগ্রাম চুন প্রয়োগ করুন।
চুন প্রয়োগের ৩/৪ দিন পর সার প্রয়োগ করুন।
প্রয়োজন হলে প্রতি শতাংশে- ৪০-৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করা যেতে পারে।
পরিকল্পনা অনুযায়ী সঠিক সংখ্যা ও আকারের মাছের পোনা মজুদ করুন।
বড় আকারের পোনা মজুদ করলে বেশি ফলন পাওয়া যায়।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে পরিমাণমত ভালো মানের খাবার প্রয়োগ করুন।
প্রতি শতাংশে- ইউরিয়া ১৫০-২০০ গ্রাম, টিএসপি ৭৫-১০০ গ্রাম প্রয়োগ করুন।
আখ
পর্যায়:কুশি গজানো
হালকা মাটিতে ৭ দিন ভারী মাটিতে ১০-১৫ দিন অন্তর সেচ প্রদান করুন।
বীজ রোপণের ৯০ দিন পর জমির উর্বরতা ভেদে হেক্টর প্রতি ৬২-৯৮ কেজি ইউরিয়া সার ২য় উপরি প্রয়োগ করুন এবং গোড়া মাটি দিয়ে বেঁধে দিন।