বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা উন্নত করার বিষয়ে আপনার মতামত প্রদান করুন
আপনার মতামত জমা দেওয়ার জন্য ধন্যবাদ!
রোগ তথ্য
-
আলু
আলুর দাঁদ রোগ
Favorable weather
Infestation period
Temp 15-25°C;
RH 70-90%
December- February
ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ
অনুকূল আবহাওয়া
রাতের উচ্চ তাপমাত্রা ২৮-৩০ ° সেন্ট্রিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা ৮০-৯০%।
দমন ব্যবস্থা
জমি তৈরীর শেষ চাষের আগে হেক্টর প্রতি ২০-২৫ কেজি হারে স্ট্যাবল ব্লিচিং পাউডার প্রয়োগ করা।
আক্রমনের ধাপ
চারা অবস্থা থেকে অংগজ বৃদ্ধি অবস্থায়।
আলুর পাতা মোড়ানো ভাইরাস
অনুকূল আবহাওয়া
গড় তাপমাত্রা ১৮-২০° সে এবং আপেক্ষিক আর্দ্রতা ৭০% (পোষকের জন্য)।
দমন ব্যবস্থা
সাধারণ নাম এবং মাত্রা
বানিজ্যিক (ট্রেড) নাম
পোষক নিয়ন্ত্রনের জন্য ইমিডাক্লোপ্রিড ০.৫ মি.লি./লিটার পানিতে অথবা ম্যালাথিয়ন ২ মি.লি./লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর প্রয়োগ করতে হবে।
এডমায়ার/ফাইফানন ৫৭ ইসি
আক্রমনের ধাপ
চারা অবস্থা থেকে কন্দ বড়/ বাল্কিং হওয়া অবস্থা ।
আলুর মড়ক বা নাবি ধ্বসা
অনুকূল আবহাওয়া
তাপমাত্রা ১৬-২০° সেন্ট্রিগ্রেড। ঠান্ডা ও ভেজা আবহাওয়া এরোগ বিস্তারের জন্য উপযুক্ত।যদি রাতের নিম্ন তাপমাপমাত্রা ও উচ্চ জলীয় বাষ্প এবং তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ও কুয়াশা এবং পাতায় শিশির জমে থাকে তাহলে এরোগ কয়েকদিনের মধ্যে মহামরী রুপ ধারণ করে।
দমন ব্যবস্থা
সাধারণ নাম এবং মাত্রা
বানিজ্যিক (ট্রেড) নাম
ম্যানকোজেব ২গ্রাম/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
ডাইথেন এম ৪৫/ইন্ডোফিল এম ৪৫/হেম্যানকোজেব/এমকোজেব ৮০ ডব্লিউ পি।
আক্রমনের ধাপ
চারা অবস্থা থেকে পরিপক্ক অবস্থায়।
ফিউজেরিয়াম উইল্ট
অনুকূল আবহাওয়া
রাতের উচ্চ তাপমাত্রা (২৮-৩০° সেন্ট্রিগ্রেড) এবং আপেক্ষিক আর্দ্রতা ৮০-৯০%।
দমন ব্যবস্থা
সাধারণ নাম এবং মাত্রা
বানিজ্যিক (ট্রেড) নাম
কার্বেনডাজিম ১গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।