তারিখ: ১৫ জুলাই ২0২৬


NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 28 (05.07.2026 to 11.07.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 28 (05.07.2026 to 11.07.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 28 (05.07.2026 to 11.07.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 28 (05.07.2026 to 11.07.2026) over Agricultural regions of Bangladesh![]() ![]() |
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৫.০৭.২০২৬ তারিখের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
১। সদ্য রোপণকৃত আমন ধানের জমিতে অতিরিক্ত পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। তবে একবারে সম্পূর্ণ পানি বের না করে জমিতে অল্প পানির স্তর বজায় রাখুন, যাতে চারা হেলে পড়া বা ভেসে যাওয়ার ঝুঁকি কমে।
২। আমন বীজতলা ডুবে যাওয়ার আশঙ্কা থাকলে উঁচু ও নিরাপদ স্থানে বিকল্প বীজতলা তৈরি করুন। বীজতলাকে অতিরিক্ত বৃষ্টির সরাসরি আঘাত থেকে রক্ষার জন্য অস্থায়ী পলিথিন বা ছাউনির ব্যবস্থা করুন।
৩। জলাবদ্ধতার ঝুঁকিপূর্ণ এলাকার জন্য স্বল্পমেয়াদি ও স্থানীয় পরিবেশের উপযোগী আমন ধানের জাত নির্বাচন করুন।
৪। জমি দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে ডাপোগ, ভাসমান বা ট্রে-ভিত্তিক বীজতলা ব্যবহার করা যেতে পারে।
৫। ভারী বৃষ্টিপাতের আগে বা বৃষ্টিপাতের সময় সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।
৬। ভারী বৃষ্টিপাত হওয়ার আগেই দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলুন।
৭। ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।
৮। কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।
৯। গবাদি পশু ও হাঁসমুরগী উঁচু জায়গায় রাখুন।