NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 05 (25.01.2026 to 31.01.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 05 (25.01.2026 to 31.01.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 05 (25.01.2026 to 31.01.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 05 (25.01.2026 to 31.01.2026) over Agricultural regions of Bangladesh
মূখ্য কৃষি আবহাওয়া পরামর্শ
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
গম
পর্যায়:দানা গঠন
এ পর্যায়ে ভালো ফলনের জন্য ৩য় সেচ প্রদান করুন।
ধান বোরো
জমির পানির স্তর ৫-৭ সেমি বজায় রাখুন।
সেচ প্রয়োগ করুন।
সবজি
ঠান্ডার কারণে সবজিতে পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে। প্রতিকারের জন্য হেক্সাকোনাজল/টেবুকোনাজল @১.০মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
বর্তমান আবহাওয়ায় মরিচে থ্রিপস ও জাব পোকার আক্রমণ দেখা দিতে পারে। থ্রিপস ও জাব পোকার আক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ম্যালাথিয়ন ৫৭ ইসি@ ১.০মিলি/এমামেকটিন বেনজয়েট ৫% এসজি@ ০.৫ গ্রাম অথবা ডাইমেথোয়েট ৪০ ইসি@ ২.০ মিলি মিশিয়ে স্প্রে করুন।
মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য সবজি ফসলে মালচ এবং ভাল পঁচা খামারজাত সার প্রয়োগ করুন।
সেচ প্রয়োগ করুন।
উদ্যান ফসল
বর্তমান আবহাওয়ায় কলা গাছে বোরনের ঘাটতি দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে প্রতি লিটার পানিতে এক গ্রাম বোরাক্স মিশিয়ে স্প্রে করুন।
বিদ্যমান আবহাওয়ায় ছত্রাকের আক্রমণে কচি কাঁঠাল কালো হয়ে যেতে পারে। আক্রান্ত ফল তুলে নিয়ে ধ্বংস করে ফেলুন। আক্রমণ প্রতিরোধে প্রতি লিটার পানিতে ২ গ্রাম কার্বেন্ডাজিম মিশিয়ে স্প্রে করুন।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আমে ফুল আসার আগে ও ফল আসার পরে পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে। ফুল আসার আগে বা ফুলের প্রাথমিক অবস্থায় প্রতি লিটার পানিতে ২ গ্রাম ইন্ডোফিল এম ৪৫ (ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক) মিশিয়ে স্প্রে করুন।
আম গাছ ছাতরা পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতি লিটার পানিতে ২ গ্রাম কার্বারিল ৮৫ এসপি(সেভিন পাউডার) মিশিয়ে প্রয়োগ করুন।
বর্তমান আবহাওয়ায় আমে হপার পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ১.০মিলি সাইপারমেথ্রিন ১০ ইসি কীটনাশক মিশিয়ে স্প্রে করুন।
সেচ প্রয়োগ করুন।
ভুট্টা (রবি)
পর্যায়:সিল্কিং এবং ট্যাসেলিং
ভুট্টার টাসেল গঠন পর্যায়ে (৮-১০ পাতা অবস্থায়) জাত ভেদে হেক্টর প্রতি ৮৫-১৮০ কেজি ইউরিয়া এবং সিল্কিং বা দানা ভরাট হওয়া পর্যায়ের ৭ দিন আগে সম পরিমান ইউরিয়া উপরি প্রয়োগ করার জন্য চাষীদের পরামর্শ দেওয়া হলো।
এ পর্যায়ে ভুট্টার জমিতে পর্যাপ্ত রসের অভাব দেখা গেলে ২য়বার সেচ প্রদানের জন্য চাষীদের পরামর্শ দেওয়া হলো।
সরিষা
পর্যায়:ফল আসা
হালকা সেচ প্রয়োগ করুন।
গবাদি পশু
গবাদি পশুকে হালকা গরম পানি পান করান।
গোয়ালঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে।
বহি:পরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করুন।
গবাদি পশুকে তরকা ও বাদলা রোগের টিকা প্রদান করুন।
গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবারের সাথে ৫০-১০০ গ্রাম মিনারেল মিক্সচার খাওয়ান।
হাঁসমুরগী
চার পাশে চটের ব্যাগ বা প্লাস্টিকের পর্দা দিয়ে ঠান্ডা বাতাস থেকে মুরগীকে রক্ষা করুন।
হাঁসমুরগীর থাকার জায়গা পরিষ্কার রাখুন।
মুরগীর বসন্ত রোগের টিকা না দেওয়া থাকলে টিকা দিন।
ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
খোয়াড়ের মুরগী সকালে একটু দেরিতে ছাড়ুন এবং সন্ধ্যায় খোয়াড়ের দরজা বন্ধ করুন।
মুরগীর খোয়াড়ে সন্ধ্যার পর ১-২ ঘণ্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব (১০০ ওয়াট বা এর বেশি) জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগ বালাই কমে যাবে।
মৎস্য
শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মাছ রক্ষার জন্য পুকুরে চুন প্রয়োগ করুন (২৫০-৫০০ গ্রাম/ শতাংশ) ।
পুকুর প্রস্তুতির ব্যবস্থা নিন। কোন প্রজাতির মাছ চাষ (রুই জাতীয়, ট্যাংরা, শিং, মাগুর, পাঙ্গাস, পাবদা, শোল, তেলাপিয়া, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ইত্যাদি) করতে চান তার পরিকল্পনা করুন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।
পুকুরের পানি সেচ দিয়ে তলদেশের কাল কাদা অপসারন করুন ও তলদেশ ভালভাবে রোদে শুকিয়ে নিন।
জলাশয় সেচে অথবা রোটেনন প্রয়োগ করে অচাষকৃত মাছ অপসারণ করতে হবে।
পুকুরের পাড় ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে মেরামত করে নিন। পুকুর থেকে অতিরিক্ত পানি বের করে দিন।
বেশি পরিমাণ মাছ থাকলে মাছের ঘনত্ব কমিয়ে দিন/ অন্য পুকুরে স্থানান্তর করুন।
ভালো মানের খাবার দিন।
পুকুরের গভীরতা ১-১.৫ মিটার বজায় রাখুন। পুকুরের পানি পরিষ্কার রাখুন।
নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পুকুরে যেন যথেষ্ট পরিমাণে পানি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ২৮-৩২°সে. মাছ চাষের আদর্শ তাপমাত্রা।
শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন।
আলু
পর্যায়:পরিপক্ব
বিভিন্ন জাতের আগাম আলু ৮০-১২০ দিনের মধ্যে পরিপক্ক হয়। আলু তোলার ৭-১০দিন আগে সেচ দেয়া বন্ধ রাখুন এবং ফসলের উপরের পাতা/অংশগুলি সরিয়ে ফেলতে হবে।
গাছের পাতা হলুদ হয়ে গেলে, ফসল সংগ্রহ করুন এবং কন্দের চামড়া শক্ত করার জন্য ১.২ থেকে ২ ফুট উচ্চতায় কন্দ মাটি দিয়ে ঢেকে দিন ।
আখ
পর্যায়:কুশি গজানো
হালকা মাটিতে ৭ দিন ভারী মাটিতে ১০-১৫ দিন অন্তর সেচ প্রদান করুন।
বীজ রোপণের ৯০ দিন পর জমির উর্বরতা ভেদে হেক্টর প্রতি ৬২-৯৮ কেজি ইউরিয়া সার ২য় উপরি প্রয়োগ করুন এবং গোড়া মাটি দিয়ে বেঁধে দিন।