প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আবহাওয়া এবং নদ নদীর সামগ্রিক অবস্থা সর্ম্পকিত উন্নত মানের এবং নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানো এবং এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের উন্নত পদ্ধতি ব্যবহারে ডিএই’র সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ:
১। কৃষি উৎপাদন টেকসই করার লক্ষ্যে কৃষকের কাছে কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবসমূহের সাথে কৃষকের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি করা।
২। বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত কৃষি-আবহাওয়া তথ্য পদ্ধতি প্রচলন করা এবং যথোপযুক্ত তথ্য এবং উপাত্ত প্রণয়ন করা।
৩। কৃষি ক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি মোকাবিলার জন্য কৃষি আবহাওয়া এবং নদ নদীর সামগ্রিক অবস্থা সর্ম্পকিত তথ্যাদি কৃষকের উপযোগী ভাষায় বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া।
৪। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণের মাধ্যমে ডিএই’র সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের প্রধান কার্যক্রম:
কম্পোনেন্ট-সি এর তিনটি সাব- কম্পোনেন্ট রয়েছে;
ক) সাব-কম্পোনেন্ট সি-১ : বামিস (BAMIS-Bangladesh Agro-Meteorological Information System (BAMIS) পোর্টাল স্থাপন
খ) সাব-কম্পোনেন্ট সি-২: প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, প্রকল্প ব্যবস্থাপনা, প্রকল্প পরিবীক্ষণ এবং মূল্যায়ন
গ) সাব-কম্পোনেন্ট সি-৩: নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত প্রস্ত্ততকরণ এবং তা বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া।
ক) সাব-কম্পোনেন্ট সি-১ : বামিস (Bangladesh Agro-Meteorological Information System (BAMIS) স্থাপন: এর আওতায় রয়েছে-
১। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি আবহাওয়া বিষয়ক একটি ওয়েব পোর্টাল [(Bangladesh Agro-Meteorological Information System (BAMIS)] এবং এর অবকাঠামো তৈরি করা- যেখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত নদ নদীর তথ্য উপাত্ত সন্নিবেশিত হবে। তথ্য উপাত্ত সমূহ একটি কারিগরি কমিটির মাধ্যমে যাচাই বাছাই এবং অনুবাদ করে কৃষকের কাছে তাঁদের উপযোগী করে সরবরাহ করা হবে। অপটিকাল লাইন ও সফটঅয়্যারের মাধ্যমে অন্যান্য অধিদপ্তর এবং ডিএই’র সদরদপ্তর থেকে কৃষক পর্যায় পর্যন্ত সংযোগ রক্ষা করা হবে।
২। উপজেলা সমূহের কৃষি আবহাওয়া সংক্রান্ত ডাটাবেইজ এবং রিস্ক ম্যাপ তৈরির জন্য পরামর্শক সংস্থার মাধ্যমে উপজেলা সমূহের ফসল এবং ভূমি সংক্রান্ত তথ্যাদি ডিজিটালাইজড করা যা পরবর্তীতে জিআইএস এবং রিমোট সেনসিং এর কাজে ব্যবহৃত হবে।
৩। পরামর্শক সংস্থার মাধ্যমে কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত তৈরি এবং তা বিশ্লেষণ করে চাষাবাদ বিষয়ক ভবিষ্যতের দিকনির্দেশনা প্রস্ত্তত করা।
৪। কৃষি আবহাওয়া এবং নদ নদীর তথ্য উপাত্ত, পূর্বাভাসসহ কৃষকদের সমস্যা সমূহের সম্ভাব্য সমাধান কৃষকের কাছে তাঁদের উপযোগী করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি তথ্য সার্ভিস এর বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে নিয়মিত সরবরাহ করা।
খ) সাব-কম্পোনেন্ট সি-২: প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, প্রকল্প ব্যবস্থাপনা, প্রকল্প পরিবীক্ষণ এবং মূল্যায়ন (Training, Capacity Building, Project Management, Monitoring and Evaluation):
সাব-কম্পোনেন্ট সি-২ এর মাধ্যমে ডিএই, বিএআরআই, বিআরআরআই, বিজেআরআই, বিএসআরআই এর জনবলের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে-
১) আধুনিক উপায়ে আবহাওয়া এবং নদ নদীর অবস্থা সংক্রান্ত তথ্য উপাত্তসমূহ বিশ্লেষণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গবেষক এবং ৩০০০০ কৃষক প্রতিনিধিকে কৃষি আবহাওয়া বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।
২) জাতীয়, অঞ্চল, জেলা, এবং উপজেলা পর্যায়ে কৃষি আবহাওয়া পরামর্শ সেবা বিষয়ক কর্মশালা আয়োজন।
৩) জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন মৌসুম ভিত্তিক সভার মাধ্যমে কৃষকদের কৃষি বিষয়ক মৌসুমভিত্তিক পরামর্শ প্রদান।
৪) বৈদেশিক স্বল্প মেয়াদি প্রশিক্ষণ এবং এক্সপোজার ভিজিটের আয়োজন।
৫) কর্মকর্তা ও কর্মচারী এবং কৃষকদের জন্য প্রশিক্ষণ মডিউল তৈরি করা।
৬) প্রকল্প ব্যবস্থাপনা।
প্রকল্প বাস্তবায়নের জন্য রয়েছেন-
৭) বিএআরআই এর মাধ্যমে ভুট্টা এবং আলু, বিআরআরআই এর মাধ্যমে আউশ ধান, বিজেআরআই এর মাধ্যমে পাট এবং বিএসআরআই এর মাধ্যমে ইক্ষুর শস্য সিমুলেশন (Crop Simulation) মডেল তৈরি করা।