NOAA/VIIRS BLENDED NDVI composite for the week. No. 02 (04.01.2026 to 10.01.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VCI composite for the week No. 02 (04.01.2026 to 10.01.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED TCI composite for the week No. 02 (04.01.2026 to 10.01.2026) over Agricultural regions of Bangladesh
NOAA/ AVHRR BLENDED VHI composite for the week No. 02 (04.01.2026 to 10.01.2026) over Agricultural regions of Bangladesh
মূখ্য কৃষি আবহাওয়া পরামর্শ
মধ্য মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করা হলো:
গম
পর্যায়:অংগজ বৃদ্ধি
ভালো ফলনের জন্য বীজ বপনের ৫৫-৬০ দিন পর (শীষ বের হওয়ার সময়) ২য় সেচ প্রদান করুন।
গম ফসলে সালফারের ঘাটতির লক্ষণ দেখা গেলে প্রতি শতাংশে ১.০ কেজি হারে জিপসাম সার প্রয়োগ করুন।
ধান বোরো
পর্যায়:কুশি গজানো
চারা রোপণের ২০-২৫ দিন পর বিঘাপ্রতি ১৩ কেজি ইউরিয়া উপরিপ্রয়োগ করুন।
জমির পানির স্তর ৫-৭ সেমি বজায় রাখুন।
সেচ প্রয়োগ করুন।
সবজি
চারা গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন।
বর্তমান আবহাওয়া টমেটোর হলুদাভ-বাদামী দাগ রোগের জন্য অনুকূল। এর প্রকোপ থেকে রক্ষা পেতে ম্যানকোজেব ২.৫-৩.০ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
ঠাণ্ডা আবহাওয়ায় ঢেঁড়শের হলুদ মোজাইক রোগ দেখা দিতে পারে। আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলুন। কৃষি যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করুন। এ রোগের বাহক সাদা মাছির আধিক্য দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে ইমিডাক্লোপ্রিড ১৭.৮ এসএল মিশিয়ে স্প্রে করুন।
বিদ্যমান আবহাওয়ায় বেগুন, টমেটো ও মরিচে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে ৪০টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন ৫৭ ইসি কীটনাশক ১.০মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
সেচ প্রয়োগ করুন।
উদ্যান ফসল
কচি ফল গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন।
উদ্যান ফসলের চারাকে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য ঘাস/পলিথিন শিট দিয়ে ঢেকে দিন।
ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠাণ্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড়/পলিথিন শীট/ চটের ব্যাগ দিয়ে ঢেকে দিন।
ফল গাছের গোড়ায় মাটিতে রস ও তাপমাত্রা সংরক্ষণের জন্য আগাছা পরিষ্কার করে মাটি দিয়ে উঁচু করে দিন এবং খড় ও জৈব আবর্জনা দিয়ে ঢেকে দিন (অর্গানিক মালচিং)।
বিরাজমান আবহওয়ায় ৩-৪ মাস বয়সী কচি কলাগাছের কান্ডে ভোমরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য ক্লোরপাইরিফস ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।
বিদ্যমান আবহাওয়া নারিকেলের কুঁড়ি পচা রোগের অনুকুল। রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছ সহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় ১%বোর্দো মিক্সচার প্রয়োগ করুন।
সেচ প্রয়োগ করুন।
ভুট্টা (রবি)
সেচ প্রয়োগ করুন।
সরিষা
পর্যায়:ফল আসা
হালকা সেচ প্রয়োগ করুন।
গবাদি পশু
রাতের তাপমাত্রা কমে আসছে। কাজেই গবাদি পশুকে চালার নীচে রাখুন।
বহি:পরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
গোয়ালঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে।
গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন।
গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবারের সাথে ৫০-১০০ গ্রাম মিনারেল মিক্সচার খাওয়ান।
হাঁসমুরগী
হাঁসমুরগীর থাকার জায়গা পরিষ্কার রাখুন।
চার পাশে চটের ব্যাগ বা প্লাস্টিকের পর্দা দিয়ে ঠান্ডা বাতাস থেকে মুরগীকে রক্ষা করুন।
মুরগীর খোয়াড়ে সন্ধ্যার পর ১-২ ঘণ্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব (১০০ ওয়াট বা এর বেশি) জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগ বালাই কমে যাবে।
ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য লিটার/বেডিং পরিস্কার রাখুন।
মুরগীর বসন্ত রোগের টিকা দিন।
খোয়াড়ের মুরগী সকালে একটু দেরিতে ছাড়ুন এবং সন্ধ্যায় খোয়াড়ের দরজা বন্ধ করুন।
মৎস্য
বেশি পরিমাণ মাছ থাকলে মাছের ঘনত্ব কমিয়ে দিন/ অন্য পুকুরে স্থানান্তর করুন।
নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পুকুরে যেন যথেষ্ট পরিমাণে পানি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন।
পুকুরের পানি পরিষ্কার রাখুন।
শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মাছ রক্ষার জন্য পুকুরে চুন প্রয়োগ করুন। (২৫০-৫০০ গ্রাম/ শতাংশ)
আলু
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর সুতলী পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। আলু সংগ্রহের ৬০ দিন আগে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার এর সাথে গোড়া বাঁধানোর ব্যবস্থা করুন।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর মড়ক বা নাবি ধ্বসা এর আক্রমণ দেখা দিতে পারে। ম্যানকোজেব ২গ্রাম/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
আখ
পর্যায়:কুশি গজানো
হালকা মাটিতে ৭ দিন ভারী মাটিতে ১০-১৫ দিন অন্তর সেচ প্রদান করুন।
বীজ রোপণের ৯০ দিন পর জমির উর্বরতা ভেদে হেক্টর প্রতি ৬২-৯৮ কেজি ইউরিয়া সার ২য় উপরি প্রয়োগ করুন এবং গোড়া মাটি দিয়ে বেঁধে দিন।